
মানিকগঞ্জ প্রতিনিধিঃআসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। জেলার তিনটি সংসদীয় আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে থাকছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে মোট ৫১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৭টি ভোটকেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলার ২২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে বডি অন ক্যামেরা, যাতে ভোটগ্রহণ চলাকালীন প্রতিটি কার্যক্রম ভিডিওতে সংরক্ষিত থাকে।এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান,ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিমান বাহিনী, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ৯ হাজার ৬০০ জন মোতায়েন থাকবে। এর মধ্যে প্রায় ৩ হাজার সদস্য পুলিশ বাহিনীর।তিনি আরও জানান, জেলাজুড়ে সার্বক্ষণিক তৎপর থাকবে ৫৮টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এসব টিম প্রস্তুত থাকবে।প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে—ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST