যুক্তরাষ্ট্র ও ইসরাইরের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরাইরের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরাইরের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে তার নিজ বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ও তার দেহরক্ষী প্রাণ হারান। তবে এই খবরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলের শুরুতে তিনি দেশটির শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থি এবং পার্লামেন্টের রক্ষণশীলদের ব্যাপক সমর্থন পেয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের শেষদিকে আহমাদিনেজাদের নীতিনির্ধারণ নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে তার গৃহীত পারমাণবিক নীতির কারণে ইরানের ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে দেশটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়ে।

আন্তর্জাতিক অঙ্গনে আহমাদিনেজাদ পরিচিত ছিলেন তার ইসরাইলবিরোধী কঠোর অবস্থানের জন্য। তার শাসনামলে ইসরাইলের বিরুদ্ধে বারবার সামরিক হুমকির জেরে আন্তর্জাতিক মহলে ইরান অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সময়ের সঙ্গে সঙ্গে তার একসময়ের সমর্থকরা দূরে সরে যেতে শুরু করেন। মেয়াদের শেষদিকে তিনি নিজের শিবিরের কট্টরপন্থিদের কাছেও এক বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১০

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১১

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১২

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৩

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৫

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৯

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST