নিউজ এডিটর
৫ মার্চ ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জন দগ্ধ, কোটি টাকার ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়েছেন এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে।বুধবার (৫ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে আন্ধারমানিক বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর, মানিকগঞ্জ ও আরিচা স্টেশনের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে থাকা তেলের ড্রাম থেকে হ্যান্ড মেশিনের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডে মুদি, চাল, গ্যাস, তেল ও চায়ের দোকানসহ প্রায় ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ঘটনায় আন্ধারমানিক বাজারের ব্যবসায়ী মিন্টু দত্ত দগ্ধ হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন জানান, “চোখের পলকে প্রায় দেড় ঘণ্টার মধ্যে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা খুবই মর্মাহত ও হতাশ।”এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট নিয়ে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST