ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল সেহরির সময়েই বিদ্যুৎ বিচ্ছিন্নতার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল সেহরির সময়েই বিদ্যুৎ বিচ্ছিন্নতার অভিযোগ

ধামরাই প্রতিনিধিঃ

ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকায় নিয়মিত বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই সেহরির সময় বিদ্যুৎ চলে যায় এবং ১০ থেকে ১২ ঘণ্টা পর আবার লাইন চালু করা হয়।

আজও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সেহরির সময় থেকেই এলাকায় বিদ্যুৎ নেই। সংশ্লিষ্ট দপ্তরের নম্বরে কল দিলে তারা বিষয়টি জানেন না বলে জানান এবং কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেন না বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী আরও জানান, শুধু বিদ্যুৎ নয়—রমজান মাসে নিয়ম করে সেহরির সময় গ্যাস চলে যায় এবং অনেক সময় ইফতারের আগেও গ্যাস থাকে না। ফলে রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় বিদ্যুৎ কর্মীরা শাটডাউন দিয়ে দীর্ঘ সময় লাইন চালু না করে রাখেন। তারা মনে করছেন, দায়িত্বশীল আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১১

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১২

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৩

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৪

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৫

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৬

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৭

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৮

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST