হরমুজ প্রণালী বন্ধ: আটকে ২৩ হাজার ভারতীয় নাবিক, থমকে ৩৭ জাহাজ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালী বন্ধ: আটকে ২৩ হাজার ভারতীয় নাবিক, থমকে ৩৭ জাহাজ

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বড় সংকটে পড়েছে ভারত। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, হরমুজের কাছে প্রায় ২৩ হাজার ভারতীয় নাবিক আটকে পড়েছেন এবং ৩৭টি ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আশে পাশের সমুদ্রে এসব জাহাজ আটকে রয়েছে। এই জাহাজগুলো মূলত উপসাগরীয় দেশগুলো থেকে অপরিশোধিত তেল, এলপিজি ও অন্যান্য পেট্রোপণ্য আনার জন্য গিয়েছিল। মধ্যপ্রাচ্যের  যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় সেগুলো আর চলাচল করতে পারছে না।

এই সংকট মোকাবিলায় ভারত সরকারের জাহাজ পরিবহণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কুইক রেসপন্স টিম গঠনের উদ্যোগ নিয়েছে, যাতে আটকে পড়া নাবিকদের দ্রুত সহায়তা দেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, ভারতের মোট তেল চাহিদার ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করা হয়, যার প্রায় ৫০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে প্রতিদিন প্রায় ২৫–২৭ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে ভারতে পৌঁছায়।

শুধু তেলই নয়, ভারতের প্রায় ৬০ শতাংশ তরল গ্যাস (এলএনজি) -ও এই পথ দিয়ে আসে। ফলে হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে ভারতের জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১০

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

১১

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

১২

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১৩

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১৫

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৬

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৯

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

২০

Design & Developed by BD IT HOST