নিউজ এডিটর
১৬ মার্চ ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে পার্লার কর্মীকে অনৈতিক কাজে বাধ্য,নির্যাতনের অভিযোগে আটক-৩

মানিকগঞ্জ জেলা শহরে একটি বিউটি পার্লারের কর্মীকে অনৈতিক কাজে বাধ্য ও মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পার্লারের মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে।রবিবার (১৫ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম বান্দুটিয়া এলাকার এলজিইডি কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত ‘রাইসা বিউটি ঘর’ নামের একটি বিউটি পার্লারে কাজ করতেন ভুক্তভোগী তরুণী।মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, পার্লারটির মালিক রত্না ইয়াছমিন ব্যবসার আড়ালে কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে দেহব্যবসা পরিচালনা করতেন। তিনি ওই পার্লারে চাকরি করার সুবাদে তাকে জোরপূর্বক দেহব্যবসায় যুক্ত করার জন্য চাপ দেওয়া হয়।অভিযোগে আরও বলা হয়, গত ১১ মার্চ তার ১৩ বছর বয়সী ছোট বোন উত্তর সেওতা এলাকার ভাড়া বাসায় বেড়াতে আসে। বিষয়টি জানার পর অভিযুক্তরা তার বোনকেও দেহব্যবসায় যুক্ত করার প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে অভিযুক্তরা তার বাসায় গিয়ে আবারও তাকে ও তার বোনকে একই প্রস্তাব দেয়।এ সময় তিনি রাজি না হলে অভিযুক্তরা তাকে মারধর শুরু করে এবং পরে জোর করে পার্লারে নিয়ে আটকে রাখে। সেখানে আবারও দেহব্যবসায় রাজি করানোর চেষ্টা করা হয়। ভুক্তভোগী রাজি না হলে তাকে লোহার রড দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া তাকে লোহার শিকল দিয়ে আটকে রাখা হয় এবং ওড়না দিয়ে হাত বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে পার্লারে ব্যবহৃত কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখমণ্ডলে কালো কালি লাগিয়ে অপমান করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।পরে তার বন্ধু সাথী ও সাবিনা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং পার্লার মালিক রত্না ইয়াছমিনসহ তিনজনকে হেফাজতে নেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত তরুণীকে চিকিৎসার জন্য মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পরে যাচাই-বাছাই শেষে রোববার (১৫ মার্চ) সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন গণমাধ্যমকে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST