নিউজ এডিটর
১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বালিয়াটী ইউনিয়ন এলাকায় বাহ্রা এলাকায় মঙ্গলবার বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা শুরু হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে এখন উৎসবের সাজ সাজ ভাব। দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে বুধবাররোমাঞ্চকর আচার ও ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৩ এপ্রিল (সোমবার) রাত থেকেই। ওই রাতে কালীপূজা এবং অগ্নিকুণ্ডে বাদ্যযন্ত্রের তালে তালে ‘শিবকালী নৃত্য’ পরিবেশিত হবে। প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির দিন এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।চড়ক পূজার উল্লেখযোগ্য দিকগুলো হলো: সন্ন্যাস ব্রত:১০ থেকে ২০ জন পূজারি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে ১০-১২ দিন আগে থেকেই পবিত্রতার সাথে ব্রত পালন করছেন। তারা সারাদিন উপবাস থেকে গ্রামগঞ্জে শিব-গৌরী সেজে গান ও নৃত্যের মাধ্যমে ভিক্ষা করেন। চড়ক গাছ উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে,যেখানে ভক্তরা ফুল,দুধ ও চিনি দিয়ে পূজা নিবেদন করে।হাজারো মানুষের মিলনমেলা ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী সাটুরিয়া ভিড় করেন।পূজা উপলক্ষে সাটুরিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ মেলা, যেখানে লোকজ পণ্য ও রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, শান্তি পূর্ণ ভাবে পহেলা বৈশাখ ১৪৩৩ বিভিন্ন অনুষ্ঠান শেষ হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।পরে মেলার মাঠে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের যে ঢল নামে, তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।’এসময় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো:মোশারফ হোসেন দৈনিক অভিযোগ বার্তা’কে বলেন, বৈশাখী উদযাপন ও বিভিন্ন অনুষ্ঠান ও মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST