
স্টাফ রিপোর্টার:জমকালো ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ ও পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ব্যাপক বর্ণিল ও বর্ণাঢ্যময়ভাবে সাঁজানো হয়েছে।
অনুষ্ঠানে গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়েছে।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিএমএসএস’র পক্ষ থেকে আজীবন সম্মাননা ক্রেস্ট এবং সনদ দেওয়া হয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ জাহাঙ্গীর আলম কে। এছাড়াও অনুষ্ঠানে চিএ নায়িকা রাকা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস,বিশিষ্ট সংগীত শিল্পী সোহেলী সুলতানা চলচ্চিত্রপরিচালক জ্যম্বস কাজল,ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি জাকির হোসেন সুমন, কন্ঠ শিল্পী মেঘলা অন্তরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে এই আজীবন সম্মাননা প্রদান এবং মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান করা হয়।
দেশ ও প্রবাসে নির্যাতিত ও সফল সাংবাদিকদের বিশেষ অবদান রাখায় সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ, মহাসচিব সগীর আহমেদ,যুগ্ন মহাসচিব আরিফুল ইসলাম, আনিসুর রহমান সহ সকল কেন্দ্রীয়,বিভাগীয় এবং জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST