ভূমি অফিসে গেলেই সম্মানি লাগে? কতটুকু সত্য - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ মে ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে গেলেই সম্মানি লাগে? কতটুকু সত্য

এস এম ফিরোজ আহামেদঃ
ভূমি অফিসে গেলেই কি “সম্মানি” লাগে—এই প্রশ্নটা এখন প্রায় সবার মুখে মুখে। বাস্তবতা হলো, সরকারিভাবে ভূমি অফিসের প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট ফি নির্ধারিত আছে—নামজারি, খতিয়ান উত্তোলন, পর্চা, খাজনা—সব কিছুরই সরকারি রেট আছে। এর বাইরে “সম্মানি” নামে কোনো বৈধ টাকা দেওয়ার নিয়ম নেই। কিন্তু দুঃখজনকভাবে কিছু অসাধু কর্মচারী এবং দালাল চক্র মানুষের অজ্ঞতা ও তাড়াহুড়াকে কাজে লাগিয়ে অতিরিক্ত টাকা আদায় করে থাকে, যার কারণেই সাধারণ মানুষের মনে ধারণা তৈরি হয়েছে যে সম্মানি ছাড়া কোনো কাজ হয় না।

আসলে আপনি যদি নিজে নিয়ম মেনে আবেদন করেন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখেন এবং সরকারি ফি রসিদসহ পরিশোধ করেন—তাহলে কোনো অতিরিক্ত টাকা ছাড়াই আপনার কাজ সম্পন্ন হওয়া সম্ভব। সমস্যা তখনই তৈরি হয়, যখন আমরা শর্টকাট খুঁজি বা দ্রুত কাজের জন্য দালালের শরণাপন্ন হই। মনে রাখবেন, “সম্মানি” মূলত একটি অবৈধ লেনদেন, যা আইনত দণ্ডনীয়। তাই সচেতন হন, নিজের অধিকার জানুন, এবং অপ্রয়োজনীয় এক টাকাও অতিরিক্ত দেবেন না। সচেতন নাগরিকই পারে এই অনিয়ম বন্ধ করতে।
এটা একান্তই আমার মত,কোন ব্যক্তি বা কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি।
লেখক-এস এম ফিরোজ আহামেদ
সম্পাদক ও প্রকাশক,দৈনিক অভিযোগ বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১০

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১২

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৩

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৪

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৫

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৬

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৭

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৯

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

২০

Design & Developed by BD IT HOST