পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ মে ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

নিউজ ডেস্কঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) এর অনন্য ত্যাগের স্মৃতি বহনকারী এই ঈদ আমাদের মানবতা, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করে। সমাজের ধনী-গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য নিহিত।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার করা প্রয়োজন। ঈদুল আজহার শিক্ষা আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করুক। দেশের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

হেলাল উদ্দিন আহমেদ বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সাধারণ মানুষ সবসময়ই অতিথিপরায়ণ ও সৌহার্দ্যপূর্ণ। এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি সবসময় সম্পৃক্ত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন দেশ ও জাতির ওপর থেকে সব সংকট দূর হয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠে।

সবশেষে তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ সিলেটবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ হোক ত্যাগের, ঈদ হোক মানবতার, ঈদ হোক সম্প্রীতি ও ভালোবাসার।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১০

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১১

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১২

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৩

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

১৪

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

১৫

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

১৬

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

১৭

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

১৮

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

১৯

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST