
অনুজ শামীম সিলেট থেকেঃ
সিলেট নগরীর অন্যতম জনাকীর্ণ এলাকা কাষ্টঘরে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ দলের কাছে তথ্য ছিল যে, কাষ্টঘর এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে।
এসময় তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং কয়েক কেজি গাঁজা জব্দ করা হয়।
তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি,মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগে মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত মূল হোতাদের ধরতে অভিযান আরও জোরদার করা হয়েছে। সিলেটকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান কত্যর্বরত পুলিশ অফিসার আরও বলেন, কাষ্টঘর বা সিলেএ নগরীর যেকোনো এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই চক্রের পেছনের মূল নেটওয়ার্ক উপড়ে ফেলতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST