শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধিঃ

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বোর্ডিং শেষে বিমানটি ট্যাক্সিওয়ে করলে হঠাৎ করেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্স ফ্লাইট থেকে নেমে যেতে চান।

নিয়ম অনুযায়ী অনুরোধ জানানো হলেও বিমান না থামায় তিনি নিজের অফিসিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) দেখিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তিনি ককপিটে গিয়ে নিজের পরিচয় দেন। এয়ার অ্যাস্ট্রার দায়িত্বে থাকা পাইলট তার পূর্বপরিচিত হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে বিমানটি থামানোর সিদ্ধান্ত নেন।

সেই ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্স পরিবারের ছয় সদস্যকে নিয়ে চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তবে তাড়াহুড়োয় শেরওয়ানি বাসায় ফেলে আসেন তিনি। এ কারণে উড্ডয়নের প্রস্তুতি চলাকালেই তিনি বিমান থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার এ খামখেয়ালিপূর্ণ আচরণের কারণে ফ্লাইটে থাকা শিশু-বৃদ্ধসহ প্রায় ১০০ যাত্রীকে চরম ভোগান্তি ও দীর্ঘ বিলম্বের মুখে পড়তে হয়।

যাত্রীদের প্রায় তিন ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। এ সময় শেরওয়ানি এনে পুনরায় বিমানবন্দরে ফেরার পর দুপুর প্রায় ১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করলেও যাত্রীদের জন্য এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে ন্যূনতম খাবার বা পানীয়ের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ করেন একাধিক যাত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা

রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় আর্জেন্টিনার,শেষ ষোলোতে প্রতিপক্ষ মিশর

শিল্পী সমিতির নির্বাচন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

বিআরটিএর পরিদর্শক বাবরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত এখন সময়ের দাবি

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ।

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ

চায়ের প্যাকেটে কুরিয়ারে আসা ১২ হাজার ইয়াবাসহ আটক ১

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

১০

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১১

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

১২

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

১৩

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

১৪

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

১৫

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

১৬

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

১৭

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১৮

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১৯

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

২০

Design & Developed by BD IT HOST