
গোয়াইনঘাট থেকে জসিমউদদীন (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার হাট সীমান্তে ভারতীয় পণ্য আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে মিনহাজ নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। গত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার স্থানীয় বাসিন্দা এবং সম্পর্কে তিনি একই এলাকার বাসিন্দা জব্বারের চাচাতো ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে জব্বার ও মিনহাজসহ কয়েকজন সোনার হাট সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য আনার জন্য অবৈধভাবে সীমান্তের ওপারে যান। এসময় ভারতের অভ্যন্তরে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিনহাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সোনার হাট সীমান্ত এলাকায় অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার জেরে এমন প্রাণহানির ঘটনা ঘটছে। সীমান্তবর্তী মানুষদের সচেতনতার অভাবে বারবার এই ধরনের অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST