দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

অনলাইন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।এর আগে শর্ত সাপেক্ষে গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন আমিরাতের একটি আদালত।

জানা গেছে, জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেছেন। এর মধ্যে বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহায়তায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়।বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গত বছরের ১০ ফেব্রুয়ারি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

​২৭ বিয়ে ভুয়া কাবিন বাণিজ্য: তরুণীর অভিনব প্রতারণা বিসিএস ক্যাডার থেকে প্রকৌশলীরা

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

অনলাইন জুয়ার প্রতারক চক্রের চার সদস্যকে আটক মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

১১

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১২

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

১৩

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

১৪

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

১৫

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

১৬

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

১৭

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

১৮

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

১৯

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

২০

Design & Developed by BD IT HOST