শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

লাকী আক্তার, ব্যুরো প্রধান,সিলেটঃ

সিলেটের শাহপরাণ (রহ:) থানা এলাকার উত্তর বালুচরে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (২০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দে সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরের আল-ইসলাহ এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। সকাল অনুমানিক ০৭:০০ টার দিকে ভুক্তভোগীর পিতা কাজের সন্ধানে বাসা থেকে বের হন। পরবর্তীতে সকাল আনুমানিক ০৭:৩০ টার দিকে তার স্ত্রী নিত্যপ্রয়োজনীয় সদাই কেনার জন্য বাসার সামনের বাজারে যান। এ সুযোগে জনমানবহীন খালি বাসায় প্রবেশ করে একই এলাকার বাসিন্দা জাকির হোসেন (৪৫), পিতা: মৃত মোঃ আবেদ আলী। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত জাকির হোসেন জোরপূর্বক ওই প্রতিবন্ধী তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
​পরবর্তীতে সকাল অনুমান ০৮:৩০ টার দিকে ভুক্তভোগীর মা বাজার থেকে বাসায় ফিরে অভিযুক্ত জাকিরকে বিবস্ত্র অবস্থায় বাসা থেকে তাড়াহুড়া করে বের হতে দেখেন। এ সময় ভেতরে থাকা ভুক্তভোগী তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং অভিযুক্ত জাকির হোসেনকে ঘটনাস্থলেই আটক করেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে শাহপরাণ (রহ:) থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনকে আটক করে এবং ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ আনোয়ার উদ্দিন (৫৪) বাদী হয়ে শাহপরাণ (রহ:) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২০, তারিখ: ১৯/০৫/২০২৬ইং)।
​শাহপরাণ (রহ:) থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। থানার সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুল আলমকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত জাকির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভুক্তভোগীর মা প্রশাসনের কাছে জাকির হোসেন এর মৃতুদন্ডের দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

​২৭ বিয়ে ভুয়া কাবিন বাণিজ্য: তরুণীর অভিনব প্রতারণা বিসিএস ক্যাডার থেকে প্রকৌশলীরা

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

অনলাইন জুয়ার প্রতারক চক্রের চার সদস্যকে আটক মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

১১

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১২

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

১৩

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

১৪

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

১৫

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

১৬

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

১৭

জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি

১৮

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

১৯

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ‘সব ফাঁস করার’ হুমকির অভিযোগ রাশেদ খাঁনের

২০

Design & Developed by BD IT HOST