মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ অগাস্ট ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ বাজার রেল স্টেশনে টিকিট কালোবাজারি ও বিভিন্ন অনিয়ম বন্ধের লক্ষে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মনজুরুল কবির মন্জু, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুন আর,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার রুনু, মেলান্দহ রেল স্টেশনের মাস্টারসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরে ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, রেল স্টেশনে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের দুর্নীতি ও কালোবাজারি চিরতরে বন্ধ করতে বর্তমান প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে স্টেশনে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রীরা দালাল বা কালোবাজারিদের হয়রানি থেকে রক্ষা পাবেন।

​স্থানীয় যাত্রীরা এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট চালুর মাধ্যমে মেলান্দহ রেল স্টেশনে সেবার মান অনেক বাড়বে এবং অপরাধমূলক কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্বামীর বিরুদ্ধে জমানো আড়াই লাখ টাকা আত্মসাত ও গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহে উদ্বোধন হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার 

গোয়াইনঘাটে ইজারার আড়ালে ড্রেজার তাণ্ডব,অভিযোগ তীর সাবেক উপজেলা চেয়ারম্যানের দিকে

কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক- পলাতক এক

​২৭ বিয়ে ভুয়া কাবিন বাণিজ্য: তরুণীর অভিনব প্রতারণা বিসিএস ক্যাডার থেকে প্রকৌশলীরা

মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঘিরে বিক্ষোভ, আদালত চত্বরে উত্তেজনা

অনলাইন জুয়ার প্রতারক চক্রের চার সদস্যকে আটক মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

কাশিমপুর কারাগারে স্ত্রীকে দেখতে গিয়ে ১২৭ পিস ইয়াবাসহ স্বামী আটক

তদন্ত প্রতিবেদন প্রভাবিত করতে গিয়ে ধরা খেলেন গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন

মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে কালোবাজারি রোধে সিসি ক্যামেরা ও অ্যানাউন্সমেন্ট সিস্টেমের উদ্বোধন

১০

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

১১

জুলাই গণঅভ্যুত্থানের সাহসী মানুষদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান চসিক মেয়র

১২

ঢাকা-মাদারগঞ্জ রুটের বাসে অভিযান: ১৩ প্যাকেট ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

১৪

কোটচাঁদপুরের দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

১৫

শাহপরাণে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন গ্রেপ্তার 

১৬

এলপিজির দাম আবার বৃদ্ধি পেলো

১৭

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ

১৮

জ্বীনের নির্দেশে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে তোলা হলো মরদেহ, হাসপাতালে ইসিজি!

১৯

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে সাবেক পুলিশ সদস্য মাদক সহ আটক

২০

Design & Developed by BD IT HOST