News Editor
১৭ মে ২০২৩, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে পুকুরে চালকের লাশ ও সড়কে ইজিবাইক উদ্ধার

 মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃবাগেরহাটের মোল্লাহাটে পুকুর থেকে জিহাদ  আলী শেখ (২৫) নামে এক ইজিবাইক চালকের ভাসমান মৃতদেহ উদ্ধার ও পাশের পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার হয়েছে।উপজেলার জয়খা এলাকা থেকে বুধবার সকাল ৯ টার দিকে এ মৃতদেহ উদ্ধার এবং এর আগে রাতে ওই পুকুর সংলগ্ন পাকা সড়ক থেকে ইজিবাইক উদ্ধার করা হয়। জিহাদ আলী শেখ উপজেলার সারুলিয়া গ্রামের আবুতালেব শেখের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, এক কন্যা সন্তানের জনক জিহাদ আলী শেখ প্রায় এক মাস পূর্বে ফেসবুক প্রেমের মাধ্যমে সাতক্ষীরা জেলার কুমারখালী থানার পশ্চিম গোট্টিয়া গ্রামের নওশের আলী মৃধার মেয়ে শ্যামলী খাতুন নামে অপর এক কন্যা সন্তানের জননীকে কোর্ট ম্যারিজ করে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামে ফিরোজের বাড়িতে ভাড়া থাকছেন। জিহাদ আলী শেখ মাদক (গাঁজা) সেবন করতেন।এছাড়া তিনি কোরআন ও হাদিসের সমন্বয়ে ইসলামী জীবন বিধান পরিপন্থী কেবল কোরআন এর অনুসারী দাবিতে (আহলে কোরআন) মতে চলতেন। বর্তমান স্ত্রী’র অনেক ফেসবুক বন্ধু এছাড়া আগের স্বামীর সাথে ফোনালাপ জিহাদ আলী শেখ মেনে নিতে পরতেন না। এমন বিভিন্ন সুত্র রয়েছে যা, অনুসন্ধান করা প্রয়োজন। তাৎক্ষণিক মৃত্যুরহস্য জানা যায় নাই। বর্তমান স্ত্রী শ্যামলী খাতুন বলেন, মঙ্গলবার দুপুর ১২ টায় জিহাদ তাদের ভাড়া বাসা থেকে ইজিবাইক চালাতে বের হয়ে আর ফিরে নাই। প্রায় ৬/৭ মাস আগে জিহাদের সাথে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আগের স্বামীর আমার একটি কন্যা সন্তান আছে জিহাদেরও আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। প্রায এক মাস আগে কোর্ট ম্যারিজ করে আমরা সুখের সংসার করছি। আমার স্বামী জিহাদ আমাকে বলতো তার মায়ের চেয়ে আমাকে বেশি ভালো বাসে। আমার বাচ্চার খবরাখবর জানতে আগের স্বামীর সাথে ফোনালাপ করায় ও (জিহাদ) ভীষণ কষ্ট পায়। আমি হেঁয়ালি করে ছেড়ে যাওয়ার কথা বললে সে মানতে পারতো না। ওর মৃত্যুর সঠিক কোন কারন জানিনা। থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গত মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত অবধি  উপজেলার জয়খা গ্রামে পাকা সড়কের পাশে ইজিবাইকটি দেখে নিকটস্থ গাংনী পুলিশ ক্যাম্পে জানায় স্থানীয়রা। পুলিশের পরামর্শে ইজিবাইকটি গাংনী নলডাঙ্গি এক বাড়িতে রাখা হয়। পরের দিন বুধবার সকালে জিহাদ আলী শেখকে তার আপন জনরা খুজতে বের হলে প্রথমে ইজিবাইক সনাক্ত করে। এরপর যে স্থানে ইজিবাইক পাওয়া গেছে ওই স্থানে গিয়ে সড়কের পাশের পুকুরে ভাসমান মৃতদেহ দেখতে পায়।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা‌ গ্রহণের প্রস্তুতি চলছে। এএসপি সার্কেল তুষার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

১

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

২

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৪

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৫

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৭

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৮

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৯

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১০

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

২০

Design & Developed by BD IT HOST