কুষ্টিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২০ মে ২০২৩, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। শনিবার ( ২০ মে) বিকেলে উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারিনি পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. তানজিল শেখ (২০)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মো. মনিরুল শেখের ওরফে মনের ছেলে ও পান্টি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজ ছাত্র তানজিলসহ কয়েকজন বন্ধু কোচিং শেষে বিকেল সোয়া ৪ টার দিকে পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলারমাঠে গল্প করছিলেন। এসময় অপর বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাঁদের সাথে গল্প শুরু করেন। একপর্যায়ে তানজিলের সাথে ইমনের তর্কবিতর্ক হয়। এরই মধ্যে ইমন তাঁর পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে কয়েকটা আঘাত করে। এতে তিনি আহত হয়ে পড়লে অন্যান্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, অনলাইন গেইম অথবা ফেসবুকে ছবি পোষ্ট করা নিয়ে তাঁদের তর্কবিতর্ক চলছিল। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁদের বন্ধু স্বাধীন বলেন, তর্কবিতর্ক করার এক পর্যায়ে ইমন পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে ঢুকিয়ে দেয়। এতে আহত হয়ে পড়ে তানজিল মারা গেছে। এবিষয়ে নিহতের বোন লামিয়া বলেন, তাঁর ভাই কোচিং শেষে পান্টি স্কুল মাঠে পৌছালে ইমন ছুরি মারে। কিন্তু কি কারণে ছুরি মারেছে তা তিনি জানেন না। এদিকে ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে ঘাতক ইমন ও তাঁর পরিবারের সদস্যরা। কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা তা তিনি জানতে পারেননি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST