মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, কল্যাণসাধন এবং নীতিগত সুরক্ষার অঙ্গীকার নিয়ে গঠিত ‘মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি (এমএসডব্লিউএস)’-এর জামালপুরের মেলান্দহ উপজেলা শাখার ২০২৬–২০২৭ মেয়াদের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নং: S-15394/2026, ঢাকা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম খন্দকার আছিফুর রহমান তোতা ‘র প্রতিষ্ঠিত মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি ( সাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি)এই সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্যের উপদেষ্টা পরিষদসহ ৯ সদস্যের নতুন কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক অভিযোগ বার্তা ও দৈনিক আজকের বাংলাদেশ-এর মো: আতাউর রহমানকে সভাপতি, দৈনিক জনতার খবর-এর ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় নতুন কমিটি অনুমোদন দেওয়ায় মেলান্দহ শাখা পরিবারের পক্ষ থেকে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমেদ এবং মহাসচিব মোঃ ছগীরের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
সংগঠনটিকে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দিতে ২ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন নগদ বার্তার সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু এবং বাংলাদেশ টুডে ও জাতীয় দৈনিক খবর পত্রের মো: রুহুল আমিন রাজু।
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির মেলান্দহ উপজেলা কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি মো: রকিবুল ইসলাম খান (দৈনিক আজকের বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মো: জাকিউল ইসলাম জুয়েল (দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন), অর্থ সম্পাদক মো: শাকিল খান (দেশ বুলেটিন), মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার পপি (বৈশাখী বার্তা) এবং কার্যনির্বাহী সদস্য পদে মো: নাসির উদ্দিন (দৈনিক আজকের বাংলাদেশ) ও আবু সালেহ নাঈম (বাংলার সংবাদ)।
এক যৌথ বার্তায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মেলান্দহ উপজেলার মফস্বল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহিত করা, পেশাগত সুরক্ষা প্রদান এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সত্য প্রকাশে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে। কার্যনির্বাহী পরিষদের নির্দেশনাবলী অনুসরণ করে সংগঠনকে আরও বেগবান করতে তাঁরা মেলান্দহের সকল সাংবাদিক সহকর্মী ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST