নিউজ এডিটর
১৪ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

ইমরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলাব্যাপী একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।​আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রি. (শনিবার) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সরাসরি তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সকল উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়।​এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকায় একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/এডিএম) উম্মে হাবীবা মীরা এবং ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রমুখ।​অভিযান চলাকালীন মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা পানি অপসারণ এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।​সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

৩

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৪

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৫

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৬

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৭

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৮

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৯

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১১

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১২

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১৩

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৫

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৭

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৮

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৯

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

২০

Design & Developed by BD IT HOST