নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চসিকের দুই বছরের অগ্রযাত্রা উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, রাজনৈতিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। ক্লিন, গ্রিন, হেলদি ও স্মার্ট সিটির পাশাপাশি মানবিক চট্টগ্রাম গড়ার লক্ষ্যে তিনি কাজ করছেন, যার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী চিন্তার মিল রয়েছে।

​এ সময় তিনি চসিকের ডিজিটাল সেবা আমাদের চট্টগ্রাম অ্যাপে নগরবাসীকে নিবন্ধনের আহ্বান জানান এবং নিজের সংসদীয় এলাকার দুটি ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজের কথা তুলে ধরেন। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করার আগে হকারদের বিকল্প পুনর্বাসন, নির্ধারিত পার্কিং ব্যবস্থা তৈরি এবং জলাবদ্ধতা নিরসনে চসিক, সিডিএ ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি ও বিনোদন পার্কসহ চট্টগ্রামের বড় প্রকল্পগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

​সভাপতির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গড়তে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় ও নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। গত দুই বছরের সাফল্য তুলে ধরে তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের সিটি গভর্ন্যান্স মূল্যায়নে দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে চট্টগ্রাম প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি বিমানবন্দর সড়কে পৃথক সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে।

​তিনি আরও জানান, আমাদের চট্টগ্রাম অ্যাপে ইতিমধ্যে ২০ হাজার ২৮৭ জন নাগরিক নিবন্ধন করেছেন এবং জমা পড়া ৭ হাজার ১২০টি অভিযোগের মধ্যে ৪ হাজার ২২২টির সমাধান করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব গ্রহণের সময় চসিকের প্রায় ৫৯৬ কোটি টাকার দেনা থাকলেও গত দুই বছরে তা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

১০

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

১১

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১৩

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১৪

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১৫

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৭

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৯

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

২০

Design & Developed by BD IT HOST