নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো

​চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে তৃণমূল পর্যায় থেকে রাজনীতি শুরু করা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতায় আসীন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতৃত্বের হাতেই বাংলাদেশ নিরাপদ বলে তিনি মন্তব্য করেন।

​শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জন্মদিন।

​বক্তব্যে ডা. শাহাদাত হোসেন তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে বলেন, ২০০৭ সালে কারাবরণ ও শারীরিক নির্যাতনের পর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটালেও তিনি দমে যাননি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে ঐক্যবদ্ধ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তন এবং চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ দেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।

​অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​দোয়া মাহফিলে ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জামাল উদ্দিন, থানা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্রক্ষমতায়: ডা. শাহাদাত হোসেন

১

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

২

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৩

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৪

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৫

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৭

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৮

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৯

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১০

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST