নিউজ এডিটর
২৩ নভেম্বর ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়; প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

​রোববার (২২ নভেম্বর) বিকেলে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে প্রকৌশল, পরিচ্ছন্নতা ও রাজস্ব বিভাগসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, পরিকল্পনা গ্রহণের পাশাপাশি তা বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। কোথাও ময়লা জমে থাকা বা উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকা গ্রহণযোগ্য নয়।

​নগরীর ফুটপাত দখল ও পুনর্দখল প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন। বিশেষ করে নিউমার্কেট, জামালখান ও দেওয়ানবাজারসহ ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে এবং দেওয়ানবাজারের মাছ বিক্রেতাদের নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করতে বলেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে বাধ্য করতে এবং যত্রতত্র ময়লা ফেললে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

​নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করে প্রশাসক বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা, কালুরঘাট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বর্জ্য অপসারণ জোরদারের নির্দেশ দেন। এ ছাড়া ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিন মাসের সময়সীমা বেঁধে দেন।

​একইসঙ্গে বিসিক শিল্প এলাকা এবং বায়েজিদ বোস্তামী শিল্পাঞ্চলের নালা ও সড়ক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সভায় বিসিক এলাকার প্রায় ২৪৬টি কারখানা এবং চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারি কন্টেইনার ডিপো ও টার্মিনালগুলোর বকেয়া হোল্ডিং ট্যাক্স ও সেবামাশুল আদায়ে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর জোর দেন চসিক প্রশাসক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

১

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৩

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৪

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৫

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৬

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৭

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৮

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৯

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১০

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST