এনেস্থিসিয়া ডাক্তারের ভূলে পঙ্গুত্বের পথে সাংবাদিক খান ফজলুর রহমান - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৮ জুন ২০২৩, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনেস্থিসিয়া ডাক্তারের ভূলে পঙ্গুত্বের পথে সাংবাদিক খান ফজলুর রহমান

মোঃ আশরাফুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের একটি বেসরকারী হসপিটালের ডাক্তারের ভুল চিকিৎসায় ব্যাথায় কাতরাচ্ছেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি সাংবাদিক খান ফজলুর রহমান। তিনি পঙ্গু হতে যাচ্ছেন বলে আশঙ্কা করছেন।

এ বিষয়ে বিচার দাবি করে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সোমবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন।

লিখিত অভিযোগে জানা যায়, খান ফজলুর রহমান গত ১৯ মে মূত্রনালি অপারেশনের জন্য ইউরোলজি বিশেষজ্ঞ ডাঃ মো. মাহমুদ-উর-রহমান মাসুদের তত্ত্বাবধানে শহরের সাবালিয়া এশিয়া হসপিটালে দুপুরে ভর্তি হন। বিকালে অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের পূর্বে অবশ করার জন্য এনেস্থেসিয়া চিকিৎসক ডাঃ শফিকুর রহমান লিটন পরপর তিনবার সুচ পুশ করেন। চতুর্থবার ইনজেকশন পুশ করা হয়। এরপর অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের তিন দিন পর থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়।

পরবর্তীতে ডাঃ মো. মাহমুদ-উর-রহমান মাসুদের চেম্বারে গেলে তিনি একজন নিউরোলজি ডাক্তারের পরামর্শ নিতে বলেন। পরে টাঙ্গাইল সেবা ইন্টারন্যাশনাল হসপিটালে নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃফারহানা মোসলেহ উদ্দিনের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন করে দেন। তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনেও কোনো উন্নতি হয়নি। পুনরায় ২৬ মে ইউরোলজি ডাঃ মো. মাহমুদ-উর- রহমান মাসুদের কাছে যান। তারপর তিনি অর্থপেডিক ডাক্তার দেখাতে বলেন। তার কথামতো এশিয়া হসপিটালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সুধাংশু কুমার সিংহের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন করে দেন। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবনেও কোনো উন্নতি হয়নি।

খান ফজলুর রহমান বলেন, অসহনীয় ব্যথা নিয়ে অপারেশনের বিস্তারিত বিষয়টি একাধিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বলি।অবশ করার সময় বারবার সুচ পুশ করার কারণে স্পাইনাল কড ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।তিনি অসহনীয় ব্যথা ভোগ করছেন।গত ১৯ দিন ধরে এনেস্থেসিয়া ডা.শফিকুর রহমানের (লিটন) ভুল চিকিৎসার শিকার হয়ে কোমরের প্রচণ্ড ব্যথায় ভুগছেন।

বিষয়টি এশিয়া হসপিটালের মালিককে জানালে তিনি খুবই দুঃখিত ও লজ্জিত বলে দুঃখ প্রকাশ করেন।তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন,অভিযোগ পাওয়ার পর তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST