
মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, আষাঢ়ের বৃষ্টির পানিতে কৃষকের মনে স্বস্তি ফিরেছে ঠাকুরগাঁওয়ের চাষীদের । মাঠজুড়ে আমনের ক্ষেতে রাসয়নিক সার, কীটনাশক ও নিরানী পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, কৃষক-কৃষানীরা। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে উঠতে শুরু করেছে কৃষকের স্বপ্নের ফসল আমন ধান। অন্য বছরের তুলনায় এ বছর আমন রোপণের শুরু থেকে কৃষককে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। আষাঢ়ের ভরা মৌসুমে ও আকাশে বৃষ্টির দেখা মিলছিল না। ফলে সঠিক সময়ে আমন ধান রোপণ করতে পারেনি অনেক কৃষক। আমনের শুরুতে পাম্প ও শ্যালো মেশিন দিয়ে পানি কিনে আমন ধান রোপণ করছেন, অনেক চাষীরা। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উপজেলায় আমনের মাঠ ঘুরে দেখা গেছে, কম-বেশি সব কৃষকের কষ্টে অর্জিত আমন ধানের সবুজ পাতার রঙে ছেয়ে গেছে মাঠ। কেউ ধান গাছের আগাছা পরিষ্কার করছেন, কেউ বা আবার সার ও কীটনাশক প্রয়োগ করছেন। সবুজ পাতায় বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। ভাল ফলনের সম্ভাবনা করছে | বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক দমিজ উদ্দিন বলেন, আমি ১১ বিঘা জমিতে আমন ধান রোপন করেছি | কৃষিনির্ভর আমাদের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় মানুষের ফসল উৎপাদন ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। এবার বড় ধরনের দুর্যোগ না হলে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে | আমন চাষী নজরুল ইসলাম বলেন–যদি কোন দূর্যোগ বালাই না হয় তাহলে আমনের ফলনও খুব ভালো হবে। আর কৃষকের আমন ধান চাষে কোন রোগ বালাই না হয় সেজন্য প্রতিনিয়ত কৃষি অফিসের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে থেকে তদারকি করা হচ্ছেমন্তব্য করুন
Design & Developed by BD IT HOST