admin
১৭ জানুয়ারী ২০২৩, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে অসহায় পরিবারের ভিটে বাড়িও গাছ কেটে রাস্তা নির্মাণের পায়তারা

দোয়ারাবাজারে জোরপূর্বক ভিটে বাড়ির গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণের পায়তারা করে আসছে একটি শক্তিশালী মহল।সোমবার (১৬জানুয়ারি-২৩) সরেজমিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের করালিয়া গ্রামে উপস্থিত হলে, স্থানীয় করালিয়া গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র আরজ আলী, মৃত ইমান আলীর পুত্র জামাল উদ্দিন সহ এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল জলিলের বাড়ির সীমানা সংলগ্ন উত্তর পাশে সরকারি বিশাল রাস্তা থাকলেও জোরপূর্বক ময়না মিয়ার বসত বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণের পায়তারা করছে তারা। ময়না মিয়া দীর্ঘদিন যাবত নিজ রেকর্ডিয় ও সরকারি হালটে গাছপালা লাগিয়ে বসত ভিটা তৈরী করে বসবাস করে আসছে। হালটের মধ্যে পাড়ার মানুষের খাবার পানির সুবিধার্থে একটি টিউবওয়েল ও রয়েছে। ময়না মিয়া একজন অসহায় ও গরিব লোক এই জায়গায় রাস্তা হলে ঘরবাড়ি ভেঙে ও গাছপালা কেটে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন হবে বলেও জানান তারা। এছাড়াও আব্দুল জলিল অসহায় ময়না মিয়াকে একাধিক মামলা দিয়ে হয়রানি করে আসছে।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, আব্দুল জলিলের লাঠিয়াল বাহিনী ও জোরজুলুমের কাছে কেউ টিকতে পারে না। পুরো এলাকা তার কাছে জিম্মি।ময়না মিয়া বলেন আমার রেকর্ডিয় বসত ভিটার মধ্য দিয়ে ৮/৯ ফুট প্রস্তের একটি সরকারি হালট রয়েছে। হালট ও আমার রেকর্ডিয় ভূমিতে লাখ টাকার গাছ লাগিয়েছি, সেখানে আমার বসতঘর ও টিউবওয়েল রয়েছে। আব্দুল জলিলের বাড়ির সীমানা সংলগ্ন উত্তর পাশে সরকারি রাস্তা রয়েছে। একাধিক সরকারি রাস্তা থাকার পরও আমাকে মেরে ফেলার হুমকি সহ আমার বাড়িঘর ভেঙে রাস্তা নির্মাণের পায়তারা করছে আব্দুল জলিল।আব্দুল জলিলকে না পাওয়ায় তার স্ত্রী নুরজাহান বেগম বলেন, হালট টি সরকারি জজ কোট থেকে সার্ভেয়ার পাঠিয়ে মাপঝোঁক করা হয়েছে। এই হালটি আমাদের কাগজের জায়গা। ময়না মিয়া বাড়িঘর ও গাছ লাগিয়ে রাস্তা দখল করে রাখছে।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, হালটের জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

২

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৩

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৪

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৫

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৬

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৭

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৮

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৯

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১১

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১২

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৩

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৫

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৬

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৭

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৮

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৯

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST