admin
১২ অক্টোবর ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে বিকাশে টাকা আত্মসাৎ প্রতারণায় ১ প্রতারক গ্রেফতার।

মোঃ গোলাম কিবরিয়া, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলে প্রতারণা করে বিকাশে টাকা আত্মসাৎ মামলায় ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত ১০ অক্টোবর ২০২৩ খ্রিঃ নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ সংগীয় ফোর্স ও মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে মঠবাড়িয়া থানার দাউদখালি গ্রামের জনৈক হযরত আলী এর ছেলে আমির হোসেন (৫২) কে আটক করে। প্রতারক আমির হোসেন (৫২) গত মাসের ১ তারিখে নড়াইল সদর থানার মোহাম্মদ আনিসুজ্জামান এর মোবাইলে ফোন করে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে বলে, গতকাল আপনার একাউন্টে অতিরিক্ত টাকা ঢুকে গেছে। আপনার বিকাশ একাউন্ট চেক করলে বুঝতে পারবেন। আপনার বিকাশ একাউন্ট এর বিরুদ্ধে কমপ্লেইন দেওয়ায় আপনার একাউন্টে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার একাউন্টটি পুনরায় চালু করতে চাইলে আপনার বিকাশ নাম্বারে ১৮,৫০০ টাকা বিকাশ করতে হবে। তিনি বিকাশ করতে রাজি হয় না। পরবর্তীতে একটি মেসেজ আসে যে, আপনার বিকাশ একাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে ভুক্তভোগী তার বিকাশ একাউন্টে ১৮,৫০০ টাকা বিকাশ করে। প্রতারক তাকে বলে, আপনার মোবাইলে বিকাশের ওটিপি যাবে, আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। প্রতারক কৌশলে তার কাছ থেকে বিকাশের পিন কোডটি নিয়ে নেয়। কিছুক্ষণ পর ভুক্তভোগী দেখেন, তার বিকাশ একাউন্ট থেকে সব টাকা চলে গেছে। প্রতারক আমির হোসেন (৫২) একইভাবে নড়াইল সদর থানার জনৈক মোঃ মাসুদুল হাসান ব্যাক্তির নিকট হতে ২২,০৫০/- ( বাইশ হাজার পঞ্চাশ) টাকা বিকাশের মাধ্যমে আত্মসাৎ করে নেয়। এসব ঘটনায় নড়াইল সদর থানায় প্রতারণা মামলা দায়ের করলে, উক্ত মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিবি পুলিশের দক্ষতায় আসামী আমির হোসেন (৫২)কে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আসামি আমির হোসেন (৫২) বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। আসামির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৩

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

৪

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৫

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৬

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৭

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৮

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৯

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১০

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

১১

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১২

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১৩

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১৪

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৫

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৬

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৭

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৮

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৯

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২০

Design & Developed by BD IT HOST