নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মানদীতে ইলিশ ধরায় সাত জেলেকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে ৮ কেজি ইলিশ মাছ ও প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় আদালতকে সহযোগিতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা—পুলিশ। জরিমানাপ্রাপ্ত সাতজন হলেন মো. হাফিজুল ইসলাম (৩৮), ময়েন উদ্দিন (৪০), লাল চাঁদ (৩৫), সরফত মন্ডল (২৮), আসলাম হোসেন (৩৪), আজিজুর রহমান (৩৮) ও আলমগীর হোসেন (৩৬)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে জব্দকৃত প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা। পরে জব্দকৃত সাড়ে আট কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, শুক্রবার সকাল থেকে পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সাত জেলেকে জরিমানা করা হয়।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
১
তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস
২
সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার
৩
ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
৪
হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক
৫
চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক
৬
পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ