কিশোরগঞ্জের ৬ টি আসনের ৫ টিতে পুরনো মুখ,১ টিতে সাবেক এমপির বিজয় - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৭ জানুয়ারী ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের ৬ টি আসনের ৫ টিতে পুরনো মুখ,১ টিতে সাবেক এমপির বিজয়

আশরাফুল ইসলাম রাজন, কিশোরগন্জ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী,বিজিবি, র‌্যাব,পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যদিও ছোটখাট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তির্পর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বর্তমান ছয় এমপির মধ্যে ৫ জনই আবার নির্বাচিত হয়েছেন। তারা হলেন, কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি,কিশোরগঞ্জ- ৩ আসনে মজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনে প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পাপন।কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন বর্তমান এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী তারই আপন ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৬২ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৬৯২ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা মহাসচিব ও বর্তমান এমপি অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক। তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।
কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৮২ হাজার ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৪ বারের এমপি, সাবেক রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।তার নিকটতম প্রতিদ্বন্ধী লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু ওয়াহাব। তিনি পেয়েছেন ১০ হাজার ৫৩৯ ভোট।
কিশোরগঞ্জ-৫( নিকলী-বাজিতপুর) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি আফজাল হোসেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৭৬৩ ভোট।কিশোরগঞ্জ-৬
(ভৈরব-কুলিয়ারচর) আসনে বিজয়ী হয়েছেন বর্তমান এমপি ও বিসিবি সভাপতি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোমবাতি প্রতীকের রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST