অনেক বছর তো দেখলেন,আর বেশি দিন অভিনয় করব না: অহনা রহমান - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনেক বছর তো দেখলেন,আর বেশি দিন অভিনয় করব না: অহনা রহমান

বিনোদন ডেস্কঃ
শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশি দিন অভিনয় করব না।

অনেক বছর তো দেখলেন আর কত?- এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান।
সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামের একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

যদিও নাটকটি একবার আপলোড দেওয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তীতে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে। এই মাইলফলক উদযাপন করতে শনিবার রাতে মগবাজারের একটি রেস্তোরাঁয় গেট-টুগেদারের আয়োজন করা হয়।সেখানেই নিজের অভিনয় জীবন নিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান আহনা।

এর পেছনের কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ নেই।

আমার মনে হয় অনেকটা বছর তো দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আসছে তাদেরকেও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেকদিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।
তবে কবে নাগাদ কবে অভিনয়কে বিদায় বলবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অহনা। তবে এতটুকু বললেন হয়তো শিগগিরই এ বিষয়ে জানাবেন তিনি।

‘প্রবাসীর স্ত্রী’ নাটকের বিষয়ে অহনা বলেন, প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন দেখেছে কিন্তু রি-আপলোডের আগের ও পরের হিসাব ধরলে প্রকৃত অর্থে কোটির ওপরে এই নাটকটি মানুষ দেখেছেন। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দেইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।

প্রবাসীর স্ত্রী নাটকে অহনাকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

এই নাটকে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেজুতি খন্দকার, মাশফিয়া প্রধান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১০

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১১

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১২

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৫

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৬

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৭

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৮

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৯

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST