আফগানি বিরিয়ানি তৈরির সহজ রেসিপ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানি বিরিয়ানি তৈরির সহজ রেসিপ

অভিযোগ বার্তা ডেস্কঃ

ঈদ কিংবা যে কোন দিনগুলোতে আত্মীয় বা বন্ধু-বান্ধবদের বাড়িয়ে নিমন্ত্রণ থাকে কমবেশি সবারই। ঈদের এ সময় সবার ঘরেই অতিথি আপ্যায়নে বাহারি সব সুস্বাদু পদ তৈরি করা হয়।

আপনিও যদি কাউকে দাওয়াত দিয়ে থাকেন; তাহলে অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন মজাদার আফগানি বিরিয়ানি।

এই বিরিয়ানি আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় এক খাবার। এজন্যই এর নাম দেওয়া হয়েছে আফগানি বিরিয়ানি। খুব সহজেই এই বিরিয়ানি তৈরি করা যায়। জেনে নিন রেসিপি-

উপকরণ-

১. পেঁয়াজ কুঁচি ২ কাপ২. তেল দেড় কাপ৩. পানি ৪/৫ কাপ৪. লবণ আড়াই চা চামচ৫. মাটন ৫০০ গ্রাম৬. রসুন বাটা ২ টেবিল চামচ৭. গরম মশলা ১ চা চামচ৮. এলাচ পাউডার ১ চা চামচ৯. চিনি ২/৩ টেবিল চামচ১০. গাজর ১ কাপ১১. কিশমিশ ১/৪ কাপ১২. সেদ্ধ বাসমতি চাল ১ কেজি

রান্না পদ্ধতি-

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হালকা সোনালি রঙ করে ভেজে নিন। এবার এতে খাসির মাংস দিয়ে হালকা নেড়ে ভেজে নিন। রসুন বাটা দিয়ে মাংস রঙ না বদলানো পর্যন্ত রান্না করুন। খেয়াল রাখবেন যাতে মাংস পুড়ে না যায়।

এবার এতে পানি ও লবণ দিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত চুলায় রাখুন। মাংসের স্টক তৈরি হয়ে গেলে তা থেকে মাংস আলাদা করে রেখে দিন।

স্টকটি ফুটিয়ে নিন, যতক্ষণ না এটি এক থেকে দেড় কাপ পরিমাণের সমান না হয়। হয়ে গেলে স্টক নামিয়ে ছেঁকে নিয়ে একটি বাটিতে আলাদা করে রেখে দিন।

এবার অন্য একটি প্যানে চিনি দিয়ে তা ক্যারামেলাইজ করে নিন। এবার এতে মাংসের স্টক ঢেলে দিন। এখন এতে দেড় চা চামচ গরম মশলা ও এলাচি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে রেখে দিন।

এখন আরও একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ভেজে নিন। এবার তাতে সেদ্ধ মাংসগুলো দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।

অন্য আর একটি প্যানে তেল গরম করে গাজর কুচি, কিশমিশ ও ২-৩ টেবিল চামচ চিনি মিশিয়ে ২-৩ মিনিট ভেঁজে নামিয়ে নিন।

সবশেষে একটি পাত্রে আগে থেকে সেদ্ধ বাসমতি চাল দিয়ে তাতে মাটন স্টক দিয়ে দিন। একেক করে বাকি গরম মশলা ও এলাচি গুঁড়ো ও ভাজা মাংস দিয়ে দিন। তার উপর দিন গাজর ও কিশমিশের মিশ্রণটি।

এবার পাত্রটি একটি ভারী কাপড় দিয়ে উপরে ঢেকে দিন। তার উপর ঢাকনা দিয়ে দিন। ১০-১৫ মিনিট হতে দিন। হয়ে গেলে নামিয়ে ফেলুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST