নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য

অনলাইন ডেস্কঃজ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আবারও সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চে চালু হওয়া ফুয়েল পাস ব্যবস্থা নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য এটি কার্যকর হবে।গত মার্চে দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বা ‘প্যানিক বায়িং’ শুরু হয়। একই সময়ে আমদানিতে অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতের ওপর চাপ তৈরি হয়।এ পরিস্থিতি সামাল দিতে এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনে সরকার। পরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়া এবং কৃত্রিম চাহিদা কমে আসায় মে মাস থেকে এই ব্যবস্থার প্রয়োগ শিথিল করা হয়।এ বিষয়ে বিপিসির বণ্টন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, “ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল। এটি বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জ্বালানি সংকট কেটে যাওয়ায় এর ব্যবহার কমে গিয়েছিল। এখন আবার এটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।”তিনি জানান, যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে, সেসব স্টেশন থেকে এখন পাস দেখিয়েই জ্বালানি সংগ্রহ করতে হবে।এর আগে ধাপে ধাপে ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু করা হয়েছিল। যদিও সংকট কমে যাওয়ার পর এর ব্যবহার অনেকটাই হ্রাস পায়। তবে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে এখনো ফুয়েল পাসের নিয়ম ও ব্যবহারবিষয়ক নির্দেশনাসংবলিত ব্যানার টাঙানো রয়েছে।সূত্র: আজকের পত্রিকা
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

১

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৩

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৪

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৬

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৭

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৮

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৯

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১০

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১১

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১২

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৩

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৪

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৮

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৯

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

২০

Design & Developed by BD IT HOST