admin
২২ ডিসেম্বর ২০২২, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা বাইডেনের

ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থ— সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।খবর বাপসনিউজ।   এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির মাধ্যম ৩৭ কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা পাঠনোর ঘোষণাও দিয়েছেন বাইডেন।সিএনএনের খবরে বলা হয়েছে, এই ঘোষণা অনুসারে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাচ্ছে। এ ছাড়া গোলা, ট্যাংক ও রকেটলঞ্চার পাচ্ছে দেশটি।সব মিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে ইউক্রেন। জো বাইডেন বলেন, ‘ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চালানোর জন্য দেশটির সেনাদের আমরা প্রশিক্ষণ দেব। ’ এই প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।   গত কয়েক দিন ধরে ইউক্রেনে টানা হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান জো বাইডেন। তিনি আরও বলেন, ইউক্রেন পাশে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র।   বাইডেন যে এই ঘোষণা দেবেন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে তা আগেই জানিয়েছিল কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেই সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, এ সহায়তা প্যাকেজের আওতায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দেওয়া হবে। আর ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের মাধ্যমে বাকি ৮০ কোটি ডলারের তহবিল দেওয়া হবে। অস্ত্র, গোলাবারুদ, প্রশিক্ষণ এবং অন্যান্য খাতের জন্য ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল দিয়ে থাকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১১

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১২

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৩

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৪

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৫

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৬

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৭

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৮

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৯

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

২০

Design & Developed by BD IT HOST