ইরানে যুদ্ধবাজ মার্কিন হামলার প্রতিবাদে চট্টগ্রামে নাগরিক সমাজের বিক্ষোভ সমাবেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ এপ্রিল ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে যুদ্ধবাজ মার্কিন হামলার প্রতিবাদে চট্টগ্রামে নাগরিক সমাজের বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ,চট্টগ্রামঃ

ইরানে যুদ্ধবাজ মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে আজ ৩১ মার্চ, মঙ্গলবার বিকেল ৫ টায়  চেরাগী পাহাড় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে এবং শ্রমিকনেতা নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায়  আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন,বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, প্রবীন সাংবাদিক সুভাষ দে,শিক্ষক নেতা কানাই লাল দাশ, শ্রমিক নেতা তপন দত্ত, শ্রমিক নেতা আল কাদেরী জয়, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ছাত্র নেতা শুভ দেব নাথ, ছাত্র নেতা মিরাজ উদ্দীন, সংস্কৃতিক কর্মী জয় সেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিনা উসকানিতে ইরানের ওপর হামলে পড়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও জায়নবাদী ইসরায়েল। যৌথ সামরিক হামলা চালিয়ে আলী খামেনিসহ দেশটির অনেক নেতাকে হত্যা করা হয়েছে।স্কুলে বোমা মেরে দেড় শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের আচরণ সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা মনে করি, ইরানের ভবিষ্যত নির্ধারণের অধিকার শুধুমাত্র ইরানের জনগণই সংরক্ষণ করে, আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সেই অধিকার নেই। এ হামলা ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ।  সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের ওপর হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

বক্তারা আরও বলেন, যুদ্ধবাজ আমেরিকা এখন সারাবিশ্বে যুদ্ধ, সংঘাতের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে নিজেদের অর্থনীতি রক্ষার ভয়ঙ্কর খেলায় মেতেছে। ভেনিজুয়েলায় নগ্ন হামলা করে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে৷ কিউবার ওপর আগ্রাসন চালাচ্ছে। তাদের উন্মাদ প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক কোনো রীতিনীতির তোয়াক্কা না করো  প্রকাশ্যে বিভিন্ন দেশের ওপর আক্রমণ, আগ্রাসনের হুমকি দিচ্ছে নিয়মিত।

‎আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান,আমেরিকার প্রতি নতজানু নীতি পরিহার করে সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে নিন্দা জানাতে হবে।

বক্তারা  অবিলম্বে যুদ্ধ বন্ধ, সংঘাত নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। পাশাপাশি বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে একযোগে প্রতিবাদ ও সংহতি গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১০

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১২

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৪

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৫

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৭

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৮

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৯

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০

Design & Developed by BD IT HOST