ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

রেসিপি দিয়েছেন রুমাস কিচেন মানিকগঞ্জ: আমাদের অনেকেরই প্রিয় গরুর মাংসের কালাভুনা, তবে খাসির মাংস দিয়েও তৈরি করা যায় দারুণ সুস্বাদু এই পদ। ঈদের আয়োজনে গরম ভাত কিংবা ঝরঝরে পোলাওয়ের সঙ্গে যদি থাকে মাটন কালাভুনা, তাহলে আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মুহূর্ত আরও উপভোগ্য করে তুলতে এবার রান্না করতে পারেন মুখরোচক এই মাটন/বিফ কালাভুনা।

চলুন তবে জেনে নেওয়া যাক মাটন/বীফ কালাভুনা তৈরির সহজ রেসিপি- তৈরি করতে যেসব লাগব

খাসির মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি- ১ কাপ

ঈদের আয়োজনে মজাদার কাবাব
ঈদের আয়োজনে মজাদার কাবাব
ঈদে গরুর মাংসের ৮টি ভিন্ন স্বাদের রেসিপি
ঈদে গরুর মাংসের ৮টি ভিন্ন স্বাদের রেসিপি
টকদই- ১ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

রাঁধুনি বা জোয়ান- ১ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

জয়ফল-জয়িত্রী গুঁড়া- ১ চা চামচ

মৌরি- ১ টেবিল চামচ

হলুদ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

তেজপাতা, দারুচিনি, এলাচ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার রান্নার পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এবার সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন।

প্রয়োজন হলে অল্প পানি যোগ করবেন। সেদ্ধ হয়ে গেলে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১০

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১১

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১২

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৩

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

১৪

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

১৫

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

১৬

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

১৭

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

১৮

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

১৯

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST