কম খরচে মালদ্বীপ ভ্রমন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কম খরচে মালদ্বীপ ভ্রমন

অভিযোগ বার্তা ডেস্কঃ

অপূর্ব সুন্দর সমুদ্রসৈকতের জন্য মালদ্বীপে সারা বিশ্ব থেকে মানুষ বেড়াতে আসেন। এই দ্বীপ রাষ্ট্রের একেকটি দ্বীপের আছে একটি করে রিসোর্ট। মানে নিরিবিলিতে হানিমুন কাটানোর জন্য পেয়ে যাবেন একটি নির্জন দ্বীপ।

মালদ্বীপের প্রাকৃতিক পরিবেশ, সমুদ্রতট ও অত্যাধুনিক রিসোর্ট দম্পতিদের জন্য আদর্শ এক স্থান। তবে মালদ্বীপ ভ্রমণের খরচে কুলিয়ে ওঠা সবার পক্ষে তো আর সম্ভব নয়।

তবে কয়েকটি বিষয় মানলে অবশ্য সহজেই মালদ্বীপ ভ্রমণের খরচ অনেকটাই কমানো যায়, চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপ ভ্রমণে কীভাবে খরচ কমাবেন ও কখন গেলে কম খরচেই ঘুরে আসতে পারবেন-

মালদ্বীপে গিয়ে সি-প্লেন বা নৌকায় চড়তেই লাখ টাকা ছাড়িয়ে যায়, এ বিষয়টি মনে রাখতে হবে। বিমানবন্দর থেকে ব্যক্তিগত দ্বীপ রিসোর্টে যেতে গেলে নিজেকেই সেটি ভাড়া করতে হয়। একটি প্রাইভেট সি-প্লেন বা স্পিডবোটে চড়ে এক রাউন্ড ট্রিপে একজনের খরচ প্রায় ২০-২৫ হাজার টাকা।

আর রিসোর্ট যত দূরে হবে খরচ ততই বাড়বে। মালদ্বীপে প্রায় ১০৫টি দ্বীপ রিসোর্ট আছে। সেখানে আপনি আপনার বাজেট অনুযায়ী রিসোর্ট বেছে নিতে পারেন। তবে বাজেট কম থাকলে ব্যক্তিগত রিসোর্টের বদলে হোটেলেও থাকতে পারবেন। এতেও খরচ অনেক কম হবে। এর মধ্যে মাফুশি দ্বীপের রিসোর্টের ভাড়া তুলনামূলক কম।

কখন যাবেন মালদ্বীপ ভ্রমণে?

বাজেট ভ্রমণ হলে, অক্টোবর বা নভেম্বর মাসে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা করা ভালো। এ সময়ের মধ্যে মোটামুটি ১৫-২০ হাজারের মধ্যে মালদ্বীপের ফ্লাইট পেয়ে যাবেন। মালদ্বীপে পৌঁছে মাফুশি দ্বীপে যে ফেরি পাবেন। যার ভাড়া ৭০-১০০ টাকার মধ্যে।মালদ্বীপ ভ্রমণের ক্ষেত্রে ৪ দিন, ৩ রাত থাকার পরিকল্পনা করতে পারেন। চেষ্টা করবেন ভ্রমণের দিনগুলোর মধ্যে যেন শুক্রবারে না পড়ে। শুক্রবার মালদ্বীপে ছুটির দিন।

থাকা-খাওয়া ব্যবস্থা কেমন?

মাফুশি দ্বীপে আপনি ৪-৭ হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এখানে আপনি সব ধরনের স্পোর্টস অ্যাডভেঞ্চারও পাবেন। অন্যদিকে সেখানকার রেস্টুরেন্ট বা ক্যাফেতে জনপ্রতি ৫০০-১০০০ টাকার মতো খরচ পড়বে।

খরচ বাঁচাতে কী কী করবেন?

১. মালদ্বীপে গিয়ে ওভার ওয়াটার ভিলার পরিবর্তে বিচ ভিলার ঘর বুক করুন। খরচ তুলনামূলক কম হবে।
২. মালদ্বীপে ওয়াটার স্পোর্টস্ ও অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য খরচ হতে পারে ৩৫ হাজার টাকা থেকে ২ লাখ পর্যন্ত। যত আনন্দ উপভোগ করবেন খরচও ততটাই বাড়বে।

তবে ২ লাখ টাকা খরচ করলে দ্বীপের প্রায় সব অ্যাক্টিভিটিতেই অংশ নিতে পারবেন। উপভোগ করতে পারবেন ডাইভিং, প্যারাসেলিং, কায়াকিং, জেট-স্কিইং, কাইট সার্ফিং, ফান টিউবিং, ওয়েকবোর্ডিং থেকে শুরু করে আরামদায়ক কার্যকলাপ যেমন স্পা, স্যান্ডব্যাঙ্ক পিকনিক ইত্যাদি।
৩. হোটেল বা রিসোর্টের রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ব্যবস্থা আছে। সেখানে রোমান্টিক ডিনার বা লাঞ্চের জন্য খরচ হতে পারে ২-৮ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST