নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলেজ শিক্ষকের গাড়ির কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীর দুর্গাপুরে এক কলেজ শিক্ষকের প্রাইভেট কারের কাঁচ ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার(১৩ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার(১২ মে) দিবাগত গভীর রাতে উপজেলার শ্রীধরপুর সংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি- মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি দুর্গাপুর উপজেলার গোপিনাথপুর খাসখামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযোগকারী মো. জাহাঙ্গীর আলম দুর্গাপুর বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি তিনি মাছ চাষের সঙ্গেও জড়িত।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর সোয়া ১টার দিকে টাকাগুলো নিজের প্রাইভেট কারের ভেতরে রেখে গাড়িটি বাড়ির নিচতলার গ্যারেজে তালাবদ্ধ করে রাখেন।
জাহাঙ্গীর আলম জানান, সে সময় তার বাড়িতে নির্মাণকাজ চলছিল। ব্যক্তিগত কাজে তিনি দোতলায় যান। পরে দুপুর পৌনে ৩টার দিকে নিচে নেমে দেখেন, গাড়ির বাম পাশের জানালার কাঁচ ভাঙা এবং ভেতরে রাখা ১২ লাখ টাকা নেই।
এ ঘটনায় ওই দিনই জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুর্গাপুর থানায় পেনাল কোডের ৪৪৮/৪২৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শ্রীধরপুর গ্রামের পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা চুরির বিষয়টি স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযোগকারীর বাড়ির সিঁড়ির নিচে রাখা সিমেন্টের বস্তার ভেতর একটি শপিং ব্যাগে লুকানো অবস্থায় চুরি হওয়া সম্পূর্ণ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
দিনের আলোতে সংঘটিত এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST