কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে, ছুটে গেলেন কুমার বিশ্বজিৎ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে, ছুটে গেলেন কুমার বিশ্বজিৎ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা শ্রেয়া বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। হাসপাতালে তার অবস্থা সঙ্কটাপন্ন। ১৩ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত নিবিড় কুমার সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর বাপসনিউজ। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিবিড়ের সঙ্গে থাকা তিন বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় গিয়েছিলেন।ভয়াবহ এ দুর্ঘটনার খবরে মঙ্গলবার রাতে সপরিবারে কানাডা ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এটোবিককের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন। খবর সিবিসির। নিহত তিনজন হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত। তারা শিক্ষা ভিসায় কানাডায় গিয়ে সেখানকার একটি কলেজে পড়ছিলেন। নিবিড় কুমারও একই ভিসায় কানাডায় গিয়ে পড়ছিলেন। এ ঘটনায় কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর বাংলাদেশ সময় বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘কুমারদের জন্য প্রার্থনা। শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ, আরিয়ান দীপ্তর জন্য গভীর শোক।’ অন্টারিও পুলিশ বলছে, অতিরিক্ত গতির কারণে চারজনকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।টরেন্টোর পুলিশ জানিয়েছিল, দ্রতগতিতে চালানোর সময় সড়ক দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। টরেন্টো সান ও সিবিসি নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে এক নারীর বয়স ২০ বছর। অন্য দু’জন ২০ বছর ও ১৭ বছর বয়সী। গুরুতর আহত চালকের বয়স ছিল ২১ বছর। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অন্টারিও প্রদেশের পুলিশ (ওপিপি) জানিয়েছে, হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত গতিতে চলছিল সেটি। একপর্যায়ে সড়ক বিভাজকে ধাক্কা খেলে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটে। চালকের আসনে ছিলেন নিবিড় কুমার। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টরোন্টো পুলিশ। এর আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কানাডার উইনপেগে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তিন বাংলাদেশি শিক্ষার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST