কোটচাঁদপুরে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে ইউএনও লাঞ্ছিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৪, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে ইউএনও লাঞ্ছিত

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দেওয়ার আগে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উছেন মে জনতার হাতে লাঞ্ছিত ও তাকে বহন করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।তার মধ্যে ছিল সকাল ৮টায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৮টার আগে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত দিনের মতো শহীদ বেদিতে শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ছাড়া মাইকেরও কোনো ব্যবস্থা নেই।এমন পরিবেশ দেখে শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে শহীদ বেদিতে আসেন ৮টা পাঁচ মিনিটে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করেতে সহায়তা করেন ।এ সময় নির্বাহী অফিসারে গাড়িও ভাঙচুর করা হয়।পরে সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী অফিসার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ নাখোশ ছিল।পরে অবশ্য ঠিক হয়ে গেছে। আমাদের কেও এ ঘটনার সাথে জড়িত না। আমি সহ নেতৃবৃন্দ তাকে জনরস রক্ষা করেছি। বিষয়টি জানতে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র মুঠোফোনে কল দিয়ে রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এসময় কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, ‘শহীদ বেদিতে বিশৃঙ্খলা সৃষ্টিটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পরেই পরিবেশ পুরোপুরি শান্ত হয়ে যায়। আর কোনো ঝামেলা নেই। পরবর্তী প্রগ্রাম গুলো ইউএনও মহোদয় উপস্থিত থাকাবস্থায় ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST