
মেঃ রাসেল রানা,জামালপুর জেলা প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ (সদর) আসনে থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রার্থীতা ঘোষনা দিলেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ।
বুধবার (১৭ জুন ) তার নিজস্ব ভেরিফাই ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে জানাই, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ১৪২- জামালপুর সদর ৫ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
মোঃ জাকির হোসেন ,তিনি গণঅধিকার পরিষদের সকল কর্মকান্ডর সাথে সব সময় জড়িত ছিলো ।
তিনি জানান জামালপুর সদর এ তুলনামূলক উন্নয়নমূলক কাজ কম হয়েছে বিশেষ করে পূর্ব জামালপুর একটি অবহেলিত এলাকা পূর্ব জামালপুরে অধিকাংশ রাস্তায় এখনো কাঁচা যা চলাচলের জন্য অনুপযোগী ।পূর্ব জামালপুরের মানুষের মনের এবং প্রানের দাবি গুলো অনেক সংসদ সদস্যই আশ্বাস দিয়েছে কিন্তু তা পূরণ করিনি,বিশেষ করে, নরুন্দি তদন্ত কেন্দ্র কে থানা ঘোষণা দেওয়া, এবং উপজেলা করা এবং ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটি ব্রিজ।
“এই এলাকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি মুক্ত প্রশাসন এবং সুশাসন নিশ্চিত করতেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ট্রাক প্রতীক আমার জন্য শুধু একটি চিহ্ন নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
তিনি আরও বলেন, “আমরা চাই একটি কার্যকর, জবাবদিহিমূলক এবং গণমুখী রাজনীতি। গণঅধিকার পরিষদ মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার, এবং আমি নিজেও সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে সক্রিয়।
সাধারণ জনগণের কাছে জানতে চাইলে স্থানীয় একাধিক নাগরিক জানান, জাকির হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণে তার কিছু উদ্যোগ ইতোমধ্যে আলোচনায় এসেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাকির হোসেন যদি সত্যিই নির্বাচনে আসেন, তবে জামালপুর-৫ আসনে একটি নতুন সমীকরণ হতে পারে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST