গাজীপুরে টঙ্গীতে বস্তিতে বিলাসবহুল রুমে মাদক সেবন করেন নামিদামিরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মে ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে টঙ্গীতে বস্তিতে বিলাসবহুল রুমে মাদক সেবন করেন নামিদামিরা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ বস্তিতে একটি বিলাস বহুল শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পায়, যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। ওই কক্ষেই মাদক সেবন করে সমাজের নামিদামি ব্যক্তিরা।

সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চলছে। চলমান অভিযানে রবিবার রাতে মাদক সেবন, মাদক কারবারি, ছিনতাইকারি ও অন্যান্য অপরাধে জড়িত ৩১ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে।

অভিযানকালে পুলিশ বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়ে মাদক সেবনের আলামত জব্দ করে। বিলাসবহুল এই কক্ষে সুড়ঙ্গ পথও খুঁজে পায় পুলিশ। নামিদামি লোকেরা এখানে মাদক সেবন করতে আসে বলে পুলিশ জানায়। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান দৈনিক নববাণীকে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জন ও অন্যান্য অপরাধে আরও ৭ জনসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন দৈনিক অভিযোগ বার্তা’কে বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান চলছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের ক্ষেত্রে যাকে পাওয়া যাবে, তাকেই গ্রেফতার করা হবে, কোন দলীয় বিবেচনা করার সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১০

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১১

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৪

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৫

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৬

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৭

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৮

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৯

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০

Design & Developed by BD IT HOST