গুরুদাসপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ অগাস্ট ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে বিয়াঘাট ইউনিয়নের বাবলা তোলা, চিকুরমোড়, সুজার মোড়, কুমারখালী খেয়া ঘাট এবং ব্রীজ ঘাটে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এসময় গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওমর আলী শেখ, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির ১নং সদস্য মোহাম্মদ আলী, সাবেক ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা, সাধারন সম্পাদক শাহিন কাউসার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লবসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে পথসভায় আব্দুল আজিজ বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
ইসরাত জাহান। ১৯/০৮/২০২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST