মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়১৪টি ইউনিয়ন ১টি পৌরসভায় অনুষ্ঠিত ৯৪টি পুজা মন্ডবে সাধারণ সম্পাদক সভাপতিদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে ঘাটাইল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫অক্টোবর) সকাল ১১টায থানা প্রাঙ্গনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপ পরিদর্ক,সহকারী উপ-পরিদর্শকসহ অন্যান্য সদস্য ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানান। পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূজার সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করা হয়।
পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। থানা কর্তৃপক্ষ আশ্বস্থ করে বলেন, প্রতিটি মণ্ডপে পুলিশ টহল ও প্রয়োজনীয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশ্যে থেকে স্ব,স্ব মন্ডবে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য আহ্বান করেন।
উপস্থিত সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর করার আহ্বান জানান। ঘাটাইল থানা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্যর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, সহসভাপতি প্রনতী রায় চৌধুরী, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক দত্ত, পুজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক গোপাল গুহ রায়, সদস্য সচিব অরুণ জ্যোতি সাণ্যাল, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST