admin
৫ ফেব্রুয়ারী ২০২৩, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

চকরিয়া পৌরশহরের আবাসিক হোটেল থেকে মহি উদ্দিন (২৪) নামের এক যুবকে লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর ৩টার দিকে সিটি মার্কেটের ৪র্থ তলার সিটি পার্ক নামের আবাসিক হোটেলের ৪১৫ নং রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।   হোটেল কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি নিজের নাম মহি উদ্দিন, পিতার নাম পিয়ার মোহাম্মদ, থানা- রামু, ইউনিয়ন- গর্জনিয়া, জেলা- কক্সবাজার বলে হোটেলের রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন। এরপর স্বাভাবিকভাবে চলাফেরা করলেও (৪ঠা ফেব্রুয়ারি) (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল বয় চেকিং করতে যায়।   এ সময় দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি হোটেলের ম্যানেজারকে জানানো হয়। এর পর ম্যানেজার চকরিয়া থানা পুলিশকে খবর দেন। পরে চকরিয়া থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে হোটেলের ৪১৫ নং কেবিনে এক যুবকের মৃতদেহ দেখতে পায়। পরে চকরিয়া-পেকুয়ার দায়িত্বরত এএসপি তৌফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী উপস্থিতিতে এসআই কামরুলের নেতৃত্বে দরজা ভেঙে মহি উদ্দিন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।   পুলিশ ঘটনাস্থল থেকে একটা চিরকুট উদ্ধার করে। চিরকুটে পড়ে জানা যায়, করিম নামের এক বন্ধুর নেতৃত্বে মহি উদ্দিনের কাছ থেকে ২লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। পরে টাকাগুলো উদ্ধারের জন্য মহি উদ্দিন চকরিয়া এসে করিমের মোবাইলে ফোন দেওয়ার পরও ফোন রিসিভ না করায় সে মানষিক যন্ত্রণা সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।   অন্যদিকে তার লিখে যাওয়া চিরকুটে ছিনতাইকারী করিমের ঠিকানা চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা লিখে গেছে এবং তার দুটি মোবাইল নাম্বার লিখে গেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১১

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৩

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৪

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৫

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৬

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৭

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৮

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৯

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

২০

Design & Developed by BD IT HOST