নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

জামালপুর প্রতিনিধি:

জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভুয়া ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতারণামূলক তথ্যসম্বলিত ভিজিটিং কার্ড বিতরণের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে হাতেনাতে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘মোবাল্লিগ ট্রাভেলস’।

​প্রশাসন সূত্রে জানা যায়, ‘মোবাল্লিগ ট্রাভেলস’ কোনো ধরনের বৈধ অনুমোদন বা ছাড়পত্র ছাড়াই ট্রাভেল এজেন্সির কার্যক্রম চালিয়ে আসছিল। পাশাপাশি সাধারণ মানুষকে প্রতারিত করতে মিথ্যা ও প্রলোভনমূলক তথ্যসংবলিত ভিজিটিং কার্ড বিতরণ করছিল তারা।

​অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জামালপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১

তিতাস নদীতে অভিযানে লাখ মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী ধ্বংস

২

সিএমপি ব্যাডমিন্টন ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সিএমপি কমিশনার

৩

ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা কাজী আব্দুল মজিদ আটক

৫

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

৬

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

৭

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৮

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৯

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

১০

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

১১

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

১২

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

১৪

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১৫

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১৬

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৮

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৯

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

২০

Design & Developed by BD IT HOST