জামালপুরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর

মোঃ খোরশেদ আলম, বিভাগীয় স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।

জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অস্বচ্ছল ১২ পরিবারের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে ১৫.০২.২০২৩ ইং তারিখ রোজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ হায়দর আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা উপস্থিত ছিলেন। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন এবং সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তরের অনুমতি প্রদান করেন। জানা যায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে ৬৪টি জেলার মধ্যে প্রায় ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নিমার্নে সরকারের ব্যয় হচ্ছে ১৪ লক্ষ ১০ টাকা। আজকে প্রধানমন্ত্রীর মাধ্যমে ৬৪ জেলায় ৫ হাজার বীর নিবাস হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বীর নিবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সচিব খাজা মিয়া সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১০

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১১

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১২

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৩

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৪

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৫

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৬

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৭

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৮

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৯

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

২০

Design & Developed by BD IT HOST