অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ক্যাপসিকাম চাষ করে বাম্পার ফলন,বিক্রি না হওয়ায় কৃষকের কান্না

জামালপুরের ইসলামপুরে এক তরুণ বেকারত্ব দূর করতে ক্যাপসিকাম চাষ করেছেন। ফলনও হয়েছে বাম্পার। তবে জেলায় নেই ক্যাপসিকামের চাহিদা। এখন বিক্রির বাজার না পেয়ে কাঁদছেন তরুণ এই কৃষক।উপজেলায় সাপধরী ইউনিয়নের যমুনার চর চেঙ্গানিয়া এলাকার ৪০ শতাংশ জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন ওই এলাকার তরুণ কৃষক হৃদয় হাসান।সরেজমিনে ঘুরে দেখা যায়, যমুনার চরে ৪০ শতাংশ জমিতে মালর্চিং পদ্ধতিতে চাষ করা ক্যাপসিকামের গাছ। গাছে ঝুলছে সবুজ ও লাল রঙের ক্যাপসিকাম। ক্ষেত থেকে ক্যাপসিকাম তোলার সময় হয়েছে। তবে ক্যাপসিকামের চাহিদা না থাকায় এখনো তুলছে না এই কৃষক।হৃদয় হাসান বলেন, ইউটিউব দেখে অল্প খরচে দ্বিগুণ লাভের আশায় ৪০ শতাংশ জমিতে ৫ হাজার ক্যাপসিকামের চারা লাগিয়েছি। চারা লাগানোর দুই মাস পর থেকেই প্রতিটি গাছে ফল আসতে শুরু হয়। এখন গাছে ব্যাপক ক্যাপসিকাম ধরেছে। চাষ করতে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা‌। কিন্তু জামালপুরে ক্যাপসিকামের চাহিদা নেই। আবার ঢাকায় নিয়ে বিক্রি করতে গেলে পরিবহণ খরচ দ্বিগুণ পড়ে যায় আর লাভ থাকে না।স্থানীয় কৃষকেরা বলেন, এ জেলায় প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ করেছে হৃদয়। তবে বিক্রি করার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি ইসলামপুরের মানুষ চিনেই না। এটি যদি স্থানীয় হাট বাজারে বিক্রি হতো বা জেলা শহরে বিক্রি হতো তাহলে আমরা সহ আরও অনেক কৃষক এই ক্যাপসিকাম চাষ করত। ক্যাপসিকাম যে পরিমাণ গাছে ধরেছে সেটা দেখে বোঝা যাচ্ছে জামালপুরের মাটি এটির জন্য উপযুক্ত এবং চাষ করলে ভালো ফলন হবে।হৃদয় হাসানের বাবা আবু সাঈদ মিয়া ক্যাপসিকাম বিক্রি না হওয়ায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার অভাব অনটনের সংসার। আগে মালয়েশিয়ায় থাকতাম তাও খুব কষ্ট করেছি। অল্প কিছু টাকা রোজগার করে নিয়ে এসেছিলাম। সেই টাকা দিয়ে আমার ছেলেসহ আমি পরিশ্রম করে ক্যাপসিকাম চাষ শুরু করেছি। এখন ক্যাপসিকাম নিয়ে বিপদে পড়েছি। এলাকায় বিক্রি করার মতো কোনো জায়গা নেই। অনেক ফল নষ্ট হয়ে গেছে। প্রথমবার ফল বিক্রি না করতে পেয়ে বাধ্য হয়ে ঢাকার কাওরান বাজারে বিক্রি করতে নিয়ে গেছিলাম। গাড়ি ভাড়া অনেক টাকা লাগে তাই ঢাকায় বিক্রি করলেও তেমন লাভ হয় না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চসিক প্রশাসক

১

পাহাড়ি নদীতে প্রাচীন ঐতিহ্য মহাশোল: টিকে থাকার লড়াই ও সংরক্ষণের তাগিদ

২

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

৩

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

৪

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৫

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৬

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৭

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৮

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৯

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

১০

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST