জামালপুরে ২ এপ্রিল ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী পরবর্তী আলোচনা সভা- দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২ এপ্রিল ২০২৩, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ২ এপ্রিল ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী পরবর্তী আলোচনা সভা-

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন।”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ এপ্রিল ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সরকারি-বেসরকারি সেবা সংস্থা সমূহের অংশগ্রহনে জামালপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়।

সভাপতিত্ব করেছেন মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জামালপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ প্রণয় কান্তি দাস, সিভিল সার্জন, জামালপুর, সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির।

স্বাগত বক্তা হিসেবে ছিলেন রাজু আহমেদ, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর।

বক্তারা আরও বলেন অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) একটি জটিল স্নায়বিক বিকাশ সংক্রান্ত রোগের শ্রেণী। যতটুকু বুঝা যায় সামাজিক বিকলতা, কথা বলার প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধ, পুনরাবৃত্তিমূলক এবং একই ধরনের আচরণ দ্বারা এটা চিহ্নিত হয়। এটা একটি মস্তিষ্কের রোগ যা সাধারণত একজন ব্যক্তির অন্যদের সাথে কথা বলার ক্ষমতাকে প্রভাবিত করে। ইহা জন্মগত রোগ যা সাধারণত শৈশবে শুরু হয় এবং বড় হওয়া পর্যন্ত থাকে। ছোট সময় ধরা পড়লে চিকিৎসা ও কাউন্সিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে আসতে পারে। প্রতিবন্ধী ব্যক্তি আর অটিজম এক নয়। এরা একমুখী ও ছন্দহীন কাজ করে। যেমন – মশা কামড়াছে সেটা তাকে তাড়াতে বা মারতে এই কমান্ড তার মস্তিষ্ক থেকে সাথে সাথে আসে না। তাই আসুন এই বৃহৎ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করি ও বুঝার চেষ্টা করি।

অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন তারিকুল ফেরদৌস,
সহকারী অধ্যাপক, ঝাওলা গোপালপুর কলেজ, জামালপুর সদর, জামালপুর।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আব্দুস ছালাম, প্রবেশন অফিসার, জেলা সমাজসেবা কার্যালয়, ফারুক মিয়া, শহর সমাজসেবা অফিসার, তমিজুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা অফিসার, মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, জামালপুর সদর, জামালপুর, ইশরাকী ফাতেমা, জামালপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, জামালপুর, রাজু আহম্মেদ, লাইভলিহোড অফিসার, পারি-এমফোরএল প্রকল্প, জামালপুর, সিডি সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১০

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১১

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১২

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৩

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৪

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১৫

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১৬

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৭

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

২০

Design & Developed by BD IT HOST