জুমার পর রাজধানীতে হেফাজতের বিক্ষোভ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ নভেম্বর ২০২৪, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুমার পর রাজধানীতে হেফাজতের বিক্ষোভ

অভিযোগ বার্তা ডেস্কঃ

ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবেই দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে?

এসময় বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১০

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১২

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৩

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৪

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৫

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৬

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৭

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৯

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

২০

Design & Developed by BD IT HOST