জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার সমাপনী অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ জুলাই ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার সমাপনী অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে ০৩ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠিত। সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ০৩ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, নিজেকে মানুষ রুপে প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া। বই হতে পারে আমাদের সব থেকে বড় সঙ্গী। যার মাধ্যমে আমাদের সর্বোচ্চ মেধা বিকাশ ঘটে থাকে।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, বই পড়ার মাধ্যমে আমরা ন্যায় ও অন্যায়ের মধ্যে প্রভেদ করতে পারি। তাই আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি সমসাময়িক গল্পের বই পড়তে হবে, যা আমাদের সঠিক মানুষ হওয়ার পথ-প্রদর্শক হতে পারে।

সমাপনী বক্তব্য ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, বই আমাদের পরম বন্ধু। তাই আমাদের সকলকে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে। তাহলেই আমরা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

এছাড়া ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।
অনুষ্ঠানের শেষ পর্বে বইমেলায় অংশগ্রহণকারী ১৭ টি স্টলের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১০

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১১

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১২

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৩

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৪

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৫

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৬

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৮

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৯

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST